এক মুগ্ধতা বভ্রুবাহন
এক মুগ্ধতা
বভ্রুবাহন
যৌনতা শেষে শূন্য মনে হয়
সে নিঃস্ব শূন্যতায় কিছুই মনে হয় না
তবে তোমার ছুঁয়ে থাকা গাঢ় ঘুমের প্রগাঢ় শ্বাস শুনে অনুভব হয়
বিশ্বাস নামের এক সুবিশাল পর্বত যেন আমি
নীচে বয়ে যাচ্ছে ভরসার খরস্রোতা নদী আলুথালু বিবস্ত্রপ্রায়
রাত শেষ করে এল সব দাবি দাওয়া লোভ
আগামী সকাল যেন বহুপ্রাপ্তি যোগ

Comments
Post a Comment