কবিতার নামঃ অধরা উপলব্ধি কলমে- কনককান্তি মজুমদার

 কবিতার নামঃ অধরা উপলব্ধি

কলমে- কনককান্তি মজুমদার
' শান্তি ' এক অদেখা অচেনা অনুভূতি
অধরা উপলব্ধি,
মনুষ্য মনাকাশ যখন সাংসারিক-সামাজিক
ঝড়-ঝঞ্ঝায় বিপর্যস্থ
বিচ্ছুরিত বিজলীর আলোকে উদ্ ভ্রান্ত
অস্থির তোলপাড়,
সেই সন্ধিক্ষণে
যার কাছে দিশেহারা মানুষ
মুক্তির খোঁজ করে
তাই শান্তি নামের পরস পাথর!
পাওয়া মানে
মনের আরাম, শরীরের স্থিততা,
নিশ্চিন্ত সুখো নিদ্রা ।
আর এর অভাব মানে
জীবন ব্যতিব্যস্ত,
সব কিছু থেকেও
শুধু এই একের অনুপস্থিতিতে
জীবন বিপন্ন।
' শান্তি ' তাই মনুষ্য জীবনের একমাত্র কামনা!



Comments