রক্ত ক্ষরণ শ্যামল রায়
রক্ত ক্ষরণ
শ্যামল রায়
দেওয়াল ঘড়ির কাঁটা
কত বার ঘুরলে তবে
ভোরের পাখি জাগবে।
দিনের শেষে চাঁদ
হাসি মুখে আবার
বাগান জুড়ে থাকবে।
হাঁটতে হাঁটতে বেলা শেষ হলে
কখন ক্যানভাসের গায়ে
রং তুলি জুটবে!

Comments
Post a Comment