গর্ভগৃহ প্রাণকৃষ্ণ ঘোষ

 গর্ভগৃহ

প্রাণকৃষ্ণ ঘোষ
মা পোয়াতি হলে
গর্ভগৃহে ঈশ্বর জেগে ওঠে
শঙ্খধ্বনি আসলে মানবতার আওয়াজ
ধূপের গন্ধ সিরিয়াল কিলারের গল্পের মতো
ছড়িয়ে যায় দূরে, কাছে
যে শিশুর জন্ম হবে আজ
তাকে সংক্রমণ থেকে দূরে রাখতে
এসো, বর্ম খুলে রাখি নিরাপদ তোরঙে
এসো, গর্ভগৃহের পবিত্রতা বজায় রাখি।




Comments