উত্তর সাগর জয়ীতা চ্যাটার্জী

 উত্তর সাগর

জয়ীতা চ্যাটার্জী



আজ আমার দেশ ছেড়ে শীত চলে যায়,
প্রথম দখিন এসেছিল সে দিন আমার বারান্দায়
চোখের থেকে খসে গেছিল ঘুম
আমি জেগে উঠলাম বসন্তের দেশে
জমানো ফেনার মতো তোমাকে দেখলাম
নদীর কিনারায় জল যেমন মেশে।
আজ ও তুমি খুঁজে যাও ঘুমন্ত সে চোখ আমি কোথায় বুজি,
উত্তর সাগরে আজ আর নেই কেউ উঁচু নীচু
পাথরের ভেতরে ঢাকা পড়ে গেছে সবই।
জ্যোৎস্না আর সাগরের ঢেউ হাতে হাত ধরে নাচে,
কখন জাগছে তারা, আবার ঘুমিয়েছে কখন সাদা ঢেউয়ের কাছে।
জড়িয়ে জড়িয়ে ধরো তুমি সাগরের জলের মতন,
ঠান্ডা সাদা বরফের কুঁচির মতন,
আমার মুখ চোখ ভিজে যায় পিছল হয় শরীর
ঢেউয়ের ফেনাদের মতন।
কাঁচের গুড়ির মতো শিশিরের জল তোমার বুকের থেকে ঝরে উত্তর সাগরে,
চেনা পথ দিয়ে তারা চলে যায় সাগরের গায়ে রক্ত আমার পায়ে ঝরে তোমার কাঁকড়ে। ।


Comments