ধারাপাতের হিসাবে _________________ শ্যামাপ্রসাদ সরকার (এক) আজ সকালে ঘুম ভেঙে অভীক দেখল যে সুতৃপ্তি আগেই উঠে গেছে। রান্নাঘরে টুংটাং শব্দে বুঝল যে একটু পরেই চা আসছে। সুতৃপ্তিকে বিয়ের আগে থেকেই ও জানতো যে ওর বউ আর্লি রাইজার নয়। তাহলে এই রোববার সাততাড়াতাড়ি উঠে চা বানাতে কেন উঠল? অভীক মুখহাত ধুয়ে রান্নাঘরে গেল। গ্যাসে তখন চা ফুটতে ফুটতে কালো হয়ে গেছে আর সুতৃপ্তি স্থাণুর মত সেটাই একমনে দেখছে। ও যেন একটা পাথরের মূর্তি হয়ে গেছে। অভীক ওকে ডাকলনা। বরং গ্যাস বন্ধ করে দিয়ে নিঃশব্দে গিয়ে বউকে বুকে জড়িয়ে ধরল। সুতৃপ্তি তখন যেন কোন একটা ঘোরের মধ্যে ছিল। অভীকের আলিঙ্গনেও সেটা কাটলো না। এই অসুখটা তো আর নতুন নয়। এটা আসলে নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্স। এই রোগটাই যে এমন। অভীককে মাঝেমাঝে ও চিনতেও পারেনা তবুও অভীক ওর যত্ন নেয় আগের মতোই। সুতৃপ্তিকে ছাড়া যে ওর কাউকেই ভালো লাগেনা আর। অভীক আর সুতৃপ্তির অনেকদিনের রিলেশান। কলেজজীবনের থেকেই। তবে ওরা অবশ্য দ্বিতীয়বার এক সাথে থাকার সুযোগ পেয়েছে এই সবে ক'মাস হলো। আড়াই বছরেের বিবাহিত জীবনের শেষে অনিবার্য সেই ডিভোর...
দেখা এবং বর্ণজিৎ বর্মন গাছেরা দেখতে পায় না তবে ঝরনার মতো কাঁদে পূর্ণিমায় যে রাতে চোরা শিকারীরা রুপালি কুঠার হাতে বলে , আজ এই ছয়ফুটি নিমটা বিট অফিসার লবণ সরবত পান করে গরম থেকে বাঁচতে ছলনার টাঁক তবু ফুটতে থাকে ছেলে-মেয়েদের পড়াশুনা হয় না ঘুষের টাকায় খাঁচার পায়রাও অচিন দেশে ফিরে গেছে আমি হেমন্তের দর্শক চোখে দেখি এবং গোধূলির শব্দে ঘুম আঁকি, তুমি বন্ধু জলের নদী পেরিয়ে এসো।
Comments
Post a Comment